,

রাইফেল বুকে ঠেকিয়ে পা দিয়ে ট্রিগার চেপে বিজিবি সদস্যের আত্মহত্যা

news-image

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর সাপাহার উপজেলা সীমান্ত এলাকায় নিজের বুকে গুলি করে আত্মহত্যা করেছেন এক বিজিবি সদস্য। আজ বৃহস্পতিবার ভোরে সাপাহার উপজেলার সুন্দরইল সীমান্ত ফাঁড়িতে এ ঘটনা ঘটে। নিহত সিপাহী তানভীর (২৬) উপজেলার সুন্দরইল সীমান্ত ফাঁড়িতে দায়িত্বরত ছিলেন। তিনি নড়াইল জেলার শেখ আরজুনুরের ছেলে।

নওগাঁর সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার ভোরে তিনি ক্যাম্পের ভেতরে নিজের কাছে থাকা রাইফেল বুকে ঠেকিয়ে পা দিয়ে ট্রিগার চাপিয়ে আত্মহত্যার চেষ্টা করে। গুলির শব্দ শুনে সকাল ৭টার দিকে ক্যাম্পের অন্যান্য বিজিবি সদ্যস্যরা আহত তানভীরকে উদ্ধার করে সাপাহার হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাকে অন্য হাসপাতালে নেওয়ার সময় তানভীরের অবস্থার অবনতি হয়। পরে তাকে আবারও সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডা. আবু হানিফ তাকে মৃত ঘোষণা করেন।

নওগাঁর সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. রুহুল আমিন জানান, ‘হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। আমরা তার মৃতদেহ ময়নাতদন্ত করার জন্য বিজিবির কাছে হস্তান্তর করেছি।’

বিজিবির বরাত দিয়ে সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান সরকার জানান, তানভীর নামে ওই বিজিবি সদস্য তার কাছে থাকা রাইফেল দিয়ে গুলি করে আত্মহত্যা করেছে। এ ব্যাপারে সাপাহার থানায় একটি ইউডি (অপমৃত্যু) মামলা দায়ের করা হয়েছে। সুরতহাল রিপোর্ট তৈরি করে মরদেহ ময়নাতদন্ত করার জন্য বিজিবির তত্ত্বাবধানে নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনাটি অভ্যন্তরীণ বিষয় বলে দাবি করে নওগাঁ ১৬ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আসাদুজ্জামান বলেন, ‘পারিবারিকভাবে কোনো ক্ষোভ থেকে এমন ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি তদন্ত করে প্রকৃত রহস্য উদঘাটন করা হবে।’

 

এ জাতীয় আরও খবর

হরমুজে মার্কিন সাবমেরিন আটকের দাবি ইরানের

বাঁধনের ওপর হামলাকারীদের বিচার চায় এনসিপি

গ্যাস সংকট দ্রুত কাটবে, বললেন রিজভী

ভর্তুকি নেই, নিম্নমানের খাবারে ভোগান্তি বেরোবি শিক্ষার্থীদের

পলিথিন বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

স্ত্রীর পরকীয়ার অভিযোগ, বিচারের আশায় স্বামী

ফ্যাসিস্টের থেকে মুক্তি মিললেও মূল্য দিতে হয়েছে অনেক: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদে সম্মানসূচক শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা

আশুলিয়ায় ট্রিপল হত্যার কারণ জানাল পিবিআই

তিন বিচারকের বিরুদ্ধে অভিযোগ, আদালত বর্জন আইনজীবীদের

বাংলাদেশ থেকে ১০ হাজার শ্রমিক নেবে ওমান