,

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে বিঘ্ন ঘটার সম্ভাবনা নেই : রসাটম

news-image

ঈশ্বরদী প্রতিনিধি : রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের জন্য দেওয়া প্রতিশ্রুতি এবং কাজের শিডিউলে কোনো বিঘ্ন ঘটার সম্ভাবনা নেই বলে জানিয়েছে রূপপুর প্রকল্প নির্মাণকারী প্রতিষ্ঠান রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা (রসাটম)। গতকাল মঙ্গলবার রাতে রসাটমের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

ইউক্রেনে সামরিক অভিযানের কারণে রাশিয়ার বেশ কয়েকটি আর্থিক প্রতিষ্ঠান ও ব্যাংকের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র। এর ফলে রাশিয়া আর্থিকভাবে বেশ চাপে পড়তে পারে বলে অনেকে আশঙ্কা করছেন। তবে রূপপুর পরমাণু বিদ্যুৎকেন্দ্রের ওপর এর প্রভাব পড়বে না বলে রসাটম আশ্বস্ত করেছে।

রসাটম জানায়, ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের কারণে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে অচল অবস্থার আশঙ্কা নেই। এই ইস্যুতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নির্মাণকাজে কোনো ধরনের প্রভাব পড়বে না। নির্ধারিত সময়েই প্রকল্পের কাজ শেষ হবে। সবকিছু ঠিক থাকলে ২০২৩ সালেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট চালুর কথা রয়েছে।

রাশিয়ার আর্থিক ও কারিগরি সহায়তায় দেশে প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ঈশ্বরদীর রূপপুরে নির্মাণ হচ্ছে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে প্রকল্পটি বাস্তবায়ন হচ্ছে। প্রকল্পের অবকাঠামো উন্নয়নসহ সার্বিক কর্মকাণ্ড দ্রুতগতিতে এগিয়ে চলেছে বলে প্রকল্প কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। ২০২১ সালের অক্টোবরে বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের মূল অংশ রিঅ্যাক্টর প্রেসার ভেসেল বা পরমাণু চুল্লি স্থাপন করা হয়েছে। পাশাপাশি দ্বিতীয় ইউনিটের কাজও সমান গতিতে এগিয়ে নেওয়া হচ্ছে।

সরকারের লক্ষ্য অনুযায়ী, ২০২৩ সালে বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে বিদ্যুৎ জাতীয় গ্রিডে সঞ্চালিত হবে। আর দ্বিতীয় ইউনিট চালু হবে ২০২৪ সালে।

রূপপুর বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণে ৯০ শতাংশ বিনিয়োগ করছে রাশিয়া। ইউক্রেনে অভিযান দীর্ঘমেয়াদী হলে তার প্রভাব বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণের ওপরও পড়তে পারে- এমন শঙ্কা তৈরি হয়েছে। এই শঙ্কা দূরীভূত করার জন্য রসাটমের পক্ষ থেকে এই বিবৃতি দেওয়া হয়েছে বলে সংস্থার স্থানীয় কনসালট্যান্ট জানিয়েছে।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না