,

সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেয়া নতুন কমিশনের বড় চ্যালেঞ্জ

news-image

কুষ্টিয়া প্রতিনিধি : জাসদ সভাপতি ও সংসদ সদস্য হাসানুল হক ইনু নবগঠিত নির্বাচন কমিশনকে স্বাগত জানিয়ে বলেছেন, আগামীতে সুষ্ঠু ও গ্রহণযোগ্য একটি নির্বাচন উপহার দেয়া এই কমিশনের জন্য বড় চ্যালেঞ্জ।

তিনি নির্বাচন কমিশনের সদস্যদের উদ্দেশ্যে বলেন, আপনারা মুখ দেখে, দল দেখে চলবেন না। সরাসরি আইন দেখে, সংবিধান দেখে আপনাদের কাজ করবেন আর সেটাই বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে হাসানুল হক ইনু তার নিজ নির্বাচনী এলাকা কুষ্টিয়ার মিরপুর উপজেলার তালবাড়িয়া এলাকায় পদ্মা নদীর ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

বিএনপি নেতাদের উদ্দেশ্যে ইনু বলেন, আপনারা নির্বাচন কমিশন নিয়ে প্রশ্ন করছেন, আপনারা তো সংলাপে আসেননি, কোনো প্রস্তাব দেননি। আপনাদের এজেন্ডা সরকার উৎখাতের এজেন্ডা। সুতরাং নির্বাচন কমিশনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলার অধিকার আপানাদের নেই।

তিনি আরও বলেন, মিরপুর উপজেলার তালবাড়িয়াসহ কয়েকটি ইউনিয়নে অসময়ে পদ্মা নদীর ভয়াবহ ভাঙন চলছে। এই ভাঙন থামানো না গেলে দেশের উত্তর ও দক্ষিণবঙ্গের মধ্যে যোগাযোগের একমাত্র সড়কটি নদীতে বিলীন হয়ে যাবে। তিনি দ্রুত সরকারের কাছে এ ব্যাপারে পদক্ষেপ নেয়ার জন্য দাবি জানান।

এ সময় সেখানে স্থানীয় জাসদ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়