,

রামেকে করোনায় ১ জনের মৃত্যু

news-image

নিউজ ডেস্ক : গত একদিনে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনা একজনের মৃত্যু হয়েছে। এছাড়া করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে মারা গেছেন আরও একজন।

শুক্রবার সকাল ৯টা থেকে শনিবার সকাল ৯টার মধ্যে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালের করোনা ইউনিটে মারা যান তারা।

হাসপাতাল সূত্রে জানা গেছে, করোনায় মারা যাওয়া রোগী রাজশাহী জেলার বাসিন্দা। এছাড়া করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া রোগী নাটোর জেলার বাসিন্দা। এদের একজন নারী এবং একজন পুরুষ। দুজনেরই বয়স ৬০ বছরের ওপরে।

এই তথ্য নিশ্চিত করে রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমণে একজন এবং করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে একজন মারা গেছেন। দুজনই হাসপাতালের ২৯/৩০ নম্বর ওয়ার্ড এবং কেবিনে ভর্তি ছিলেন।

এদিকে ১০৪ শয্যার রামেক করোনা ইউনিটে শনিবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ২৫ জন। হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ৮ জন। করোনার উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ১০ জন। করোনা ধরা পড়েনি ভর্তি ৭ জনের। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন একজন। এই এক দিনে সুস্থ হয়ে কোনো রোগী হাসপাতাল ছেড়ে যাননি।

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়