শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে দুই গ্রুপের সংঘর্ষে ইউপি সদস্য নিহত

news-image

চৌগাছা (যশোর) প্রতিনিধি : যশোরের চৌগাছায় দুই গ্রুপের সংঘর্ষে এক ইউপি সদস্য নিহত হয়েছেন। সংঘর্ষে উভয়পক্ষের আহত হয়েছেন আরও ৬ জন। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পাতিবিলা বাজারের হাজী শাহাজান আলী মাধ্যমিক বিদ্যালয়ের গেইটে সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত ঠান্ডু বিশ্বাস (৫০) উপজেলার পাতিবিলা ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত সদস্য। আটক হওয়া ব্যক্তির নাম রুহুল আমিন। তিনি পাতিবিলা ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য বলে জানা গেছে।

আর আহতরা হলেন- সিদ্দিকুর রহমান (৫২), মোমিনুর রহমান (৪৫), টিটো (৩২), অসিম কুমার ঘোষ (৩২), মকবুল হোসেন (৪০) ও আব্দুল হামিদ (৪৫)

এদের মধ্যে আব্দুল হামিদকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে এবং অসিম ঘোষ ও মকবুল হোসেনকে চৌগাছা হাসপাতালে ভর্তি করা হয়েছে। সিদ্দিকুর রহমান ও মোমিনুরর রহমান প্রাথমিক চিকিৎসা নিয়েছেন অন্যদিকে হামলাকারী পক্ষের টিটো আহত অবস্থায় চৌগাছা হাসপাতাল থেকে পালিয়ে গেছেন।

জানা গেছে, মুল হামলাকারী টিটো ও তার বাবা সাবেক ইউপি সদস্য রুহুল আমিনের সঙ্গে বিভিন্ন বিষয় ‍নিয়ে দীর্ধ দিন ধরে ঠান্ডু বিশ্বাসের বিরোধ চলে আসছিল। এর জেরে এই হামলা ঘটেছে।

হাসপাতালে আহত আব্দুল হামিদ জানান, স্থানীয় মর্জাদ বাওড়ে মাছ ধরাকে কেন্দ্র করে উভয়পক্ষে বিরোধ ছিল। বিরোধের সূত্র ধরে গতকাল রোববার পাতিবিলা বাজারে একজনকে মেরে আহত করে এক পক্ষ। এ নিয়ে উত্তেজনা চলছিল। সোমবার সন্ধ্যায় ঠান্ডু বাজারের স্কুল গেইটে একটি দোকানে চা খাচ্ছিলেন। এ সময় টিটোর লোকজন এবং ঠান্ডু বিশাসের লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে মারামারি বেধে যায়। মারামারির সময় ঠান্ডুর পেটে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে তার ভুড়ি বের হয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় রুহল আমিনকে আটক করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

নারী-শিশু নির্যাতন মামলায় এক মাসে হাইকোর্টের ১০ রায়

কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি

এলডিসি উত্তরণে বাংলাদেশের পাশে থাকবে ইইউ ও জি-৭৭

দুরেফিশান-শেহেরিয়ারের ‘দার-ই-নিজাত’ আসছে আগস্টে

নবম ব্যালন ডি’অরের দৌড়ে এগিয়ে মেসি

ফিলিস্তিনি কারাগার ঘিরে কুমির প্রকল্পের দাবি ঘিরে আলোচনা

সেরা ডুবুরি সাদিকের মৃত্যুতে তদন্ত কমিটি

চন্দনাইশে ত্রাণ বিতরণে ভেঙে পড়ল মঞ্চ

অনলাইন জুয়ায় সর্বস্বান্ত পরিবার, নিষিদ্ধের দাবি

বৃষ্টির প্রভাবে সবজির বাজারে ঊর্ধ্বগতি, মরিচ ২০০ টাকা

বন্যার্তদের পাশে সরকার, চলবে সহায়তা কার্যক্রম: স্বরাষ্ট্রমন্ত্রী

জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার দাবি