,

ইট দিয়ে মাথা থেঁতলে দ্বিতীয় শ্রেণীর ছাত্রকে হত্যা

news-image

নিজস্ব প্রতিবেদক,খুলনা : খুলনার সোনাডাঙ্গা আবাসিক এলাকায় দ্বিতীয় শ্রেণীর এক ছাত্রকে ইট দিয়ে মাথা থেঁতলে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত ওই ছাত্রের নাম শুভ হাওলাদার। সে নগরীর আনিস বিশ্বাস আদর্শ স্কুলের ছাত্র। আজ রোববার দুপুরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে জানা গেছে।

জানা গেছে, দুপুরে আবাসিক এলাকার ১৪ নম্বর রোডের খোলা মাঠের একটি অংশে শুভর রক্তাক্ত লাশ দেখতে পান স্থানীয়রা। তার মাথা, গলা, হাতসহ শরীরের একাধিক স্থানে ইটের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে একটি রক্তমাখা ইট উদ্ধার করেছে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য লাশ খুমেক হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। তবে এই ঘটনায় কাউকে আটক করা হয়নি।

নিহতের বাবা ইব্রাহিম হাওলাদার জানান, শুভ তাদের একমাত্র সন্তান। সকালে ছেলেকে নাস্তা করিয়ে কাজের জন্য তিনি বাইরে বের হন। পরে খবর পান তার সন্তানকে কে বা কারা হত্যা করেছে।

এ ঘটনায় এখনো মামলা হয়নি, তবে প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমতাজুল ইসলাম।

 

এ জাতীয় আরও খবর

হরমুজে মার্কিন সাবমেরিন আটকের দাবি ইরানের

বাঁধনের ওপর হামলাকারীদের বিচার চায় এনসিপি

গ্যাস সংকট দ্রুত কাটবে, বললেন রিজভী

ভর্তুকি নেই, নিম্নমানের খাবারে ভোগান্তি বেরোবি শিক্ষার্থীদের

পলিথিন বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

স্ত্রীর পরকীয়ার অভিযোগ, বিচারের আশায় স্বামী

ফ্যাসিস্টের থেকে মুক্তি মিললেও মূল্য দিতে হয়েছে অনেক: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদে সম্মানসূচক শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা

আশুলিয়ায় ট্রিপল হত্যার কারণ জানাল পিবিআই

তিন বিচারকের বিরুদ্ধে অভিযোগ, আদালত বর্জন আইনজীবীদের

বাংলাদেশ থেকে ১০ হাজার শ্রমিক নেবে ওমান