,

নাটোরে সম্মেলন ঘিরে আ. লীগের দুই গ্রুপের সংঘর্ষ

news-image

নিজস্ব প্রতিবেদক : নাটোর জেলা আওয়ামী লীগের সম্মেলনকে কেন্দ্র করে স্থানীয় সংসদ সদস্য মো. শফিকুল ইসলাম শিমুল ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম রমজান গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ শনিবার সন্ধ্যা ৬টার দিকে নাটোর সার্কিট হাউসের সামনে এ ঘটনা ঘটে।

এতে উভয় গ্রুপের অন্তত সাতজন আহত হয়েছেন। আহতদের নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে নাটোর জেলা আওয়ামী লীগের সম্মেলনে যোগ দিতে কেন্দ্রীয় নেতারা সার্কিট হাউসে আসতে থাকেন। এ সময় স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান গ্রুপের নেতাকর্মীরা সার্কিট হাউসে অবস্থান নেন। পরে সন্ধ্যা ৬টার দিকে নাটোর সার্কিট হাউসে অবস্থান নিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। এতে নাটোর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান চুন্নু, আওয়ামী লীগ নেতা মশিউর রহমানসহ দুই গ্রুপের অন্তত সাতজন আহত হয়েছেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নেতাকর্মীদের সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।নাটোর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনছুর রহমান জানান, জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক কাউন্সিলকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে বাধে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের নাটোর সদর হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রসঙ্গত, দীর্ঘ আট বছর পর আগামীকাল রোববার নাটোর জেলা আওয়ামী লীগের সম্মেলন হতে যাচ্ছে। এ সম্মেলনে সভাপতি পদে তিনজন ও সাধারণ সম্পাদক পদে তিনজন প্রার্থীর নাম শোনা যাচ্ছে। সভাপতি পদে প্রার্থীরা হলেন- বর্তমান সভাপতি আব্দুল কুদ্দুস, সহ-সভাপতি আবুল কালাম আজাদ এবং অপর সহ-সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম। আর সাধারণ সম্পাদক পদে প্রার্থীরা হলেন- বর্তমান সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুল, যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান এবং বনপাড়া পৌর মেয়র কে এম জাকির হোসেন। নাটোরের শংকর গোবিন্দ চৌধুরী স্টেডিয়ামে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়