,

কনেপক্ষ দেখে যাওয়ার পর নদীতে গোসলে নেমে যুবকের মৃত্যু

news-image

নিজস্ব প্রতিবেদক,বগুড়া : বগুড়ার সোনাতলা উপজেলায় বাঙালি নদীতে গোসল করতে নেমে মাহমুদ রহমান শাকিল নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে নদীতে মরদেহ ভেসে উঠলে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করেন।

সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বিষয়টি নিশ্চিত করেছেন। শাকিল উপজেলার মধুপুর দক্ষিণপাড়া গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে।

জানা গেছে, মোফাজ্জল পরিবার নিয়ে ঢাকায় থাকেন। সম্প্রতি ছেলে শাকিলকে বিয়ে দিতে গ্রামে ফিরে আসেন। বৃহস্পতিবার বাড়িতে বিয়ের জন্য লোকজন আসে। লোকজন ফিরে যাওয়ার পর দুপুর আড়াইটার দিকে শাকিল বাড়িসংলগ্ন নদীতে গোসল করতে নামেন। গোসল শেষে পাড়ে ওঠার সময় পড়ে গিয়ে নিখোঁজ হন। সন্ধ্যা পর্যন্ত তার সন্ধান না পেয়ে রাজশাহী থেকে ডুবুরি গিয়ে নদীতে তল্লাশি শুরু করে। পরে তার লাশ ভেসে ওঠে।

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়