,

বাড়িতে একা পেয়ে গৃহবধূকে ‘ধর্ষণচেষ্টা’ আ. লীগ নেতার

news-image

নিজস্ব প্রতিবেদক,বগুড়া : বগুড়ার শিবগঞ্জ উপজেলায় গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে ওয়ার্ড আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানোর কথা নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক কুমার দাস।

গ্রেপ্তার এরশাদুল বারী এরশাদ উপজেলার কিচক ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।

ধর্ষণচেষ্টার ঘটনায় গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ওই গৃহবধূ থানায় মামলা করেছেন। পরে রাতেই অভিযান চালিয়ে উপজেলার কিচক বাসস্ট্যান্ড থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।

মামলা সূত্রে জানা যায়, ওই গৃহবধূকে দীর্ঘদিন ধরে অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিলেন এরশাদ। এতে রাজি না হওয়ায় গৃহবধূর ওপর ক্ষিপ্ত হন তিনি। গত ১৫ ফেব্রুয়ারি সকালে বাড়িতে একা পেয়ে গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করেন এরশাদ। এ সময় ওই নারীর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে তিনি পালিয়ে যান।

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়