,

বাবার ওপর অভিমানে গায়ে আগুন লাগিয়ে তরুণীর আত্মহত্যা

news-image

জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটে বাবার বকাঝকা সহ্য করতে না পেরে গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছে তৃষা (১৬) নামে এক তরুনী। আজ শুক্রবার সকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে (শজিমেক) চিকিৎসাধীন অবস্থার তার মৃত্যু হয়।

নিহত তৃষা জয়পুরহাট শহরের খঞ্জনপুর উত্তর পাড়া মহল্লার খোরশেদ আলমের মেয়ে। এর আগে গতকাল বৃহস্পতিবার বিকেলে তৃষা নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয়।

পরিবার সূত্রে জানা গেছে, মাস ছয়েক আগে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাসিন্দা স্বাধীনের সঙ্গে তৃষার বিয়ে হলেও তা টেকেনি। এ অবস্থায় গত ১৬ ফেব্রুয়ারি তৃষা কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। পরে ওইদিন রাতে তার বাবা তাকে বকাবকি করলে পরের দিন বৃহস্পতিবার বিকেলে নিজ ঘরে ছিটকিনি লাগিয়ে গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয় তৃষা। গুরুতর আহত অবস্থায় তাকে পরিবারের সদস্যরা জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করায়। তবে তার শরীরের শতভাগ পুড়ে যাওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে বগুড়ার শজিমেক হাসপাতালে স্থানান্তর করলে আজ শুক্রবার সকালে তাকে মৃত ঘোষণা করা হয়।

এদিকে, জয়পুরহাট পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর সাহেদুল আহসান সোহেল জানান, ‘মেয়েটি কিছুটা অস্বাভাবিক ছিল। তার ইচ্ছেমতো এদিক সেদিক ঘোরাফেরা করতো। আর এই বিষয়টি নিয়েই বাবা খোরশেদ আলম তাকে একটু বকাঝকা করলে সে অভিমানে গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যা করে।’

অন্যদিকে, জয়পুরহাট থানার ডিউটি অফিসার শহিদুল ইসলাম জানান, এ ধরণের কোন ঘটনার অভিযোগ এখনও তিনি পাননি।

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়