,

শতাধিক নিয়োগ কেন্দ্র করে সভা পণ্ড, পাবিপ্রবি উপাচার্য ‘অবরুদ্ধ’

news-image

নিজস্ব প্রতিবেদক : পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) উপাচার্য মো. রোস্তম আলীর ভাতিজিসহ শতাধিক নিয়োগকে কেন্দ্র করে সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম রিজেন্ট বোর্ডের সভা পণ্ড হয়ে গেছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম রিজেন্ট বোর্ডের সভা পণ্ড হয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

সভায় উপস্থিত একাধিক শিক্ষক জানান, উপাচার্যের মেয়াদকালের এটাই ছিল রিজেন্ট বোর্ডের সর্বশেষ সভা। এতে ৬০টির বেশি এজেন্ডা ছিল। কিন্তু শুরুতেই উপাচার্য তার ভাতিজিসহ শতাধিক নিয়োগের বিষয় নিয়ে কথা বললে সভায় উপস্থিত অন্য শিক্ষকরা তাতে আপত্তি জানান।

বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক সভাপতি আব্দুল আলীম বলেন, ভাতিজির নিয়োগ নিয়ে প্রশ্ন তুললে উপাচার্য সভা ছেড়ে যেতে উদ্যত হন। এ সময় অন্য শিক্ষকরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। কারণ সভায় আলোচনার জন্য শিক্ষকদের পদোন্নতিসহ আরও অনেক এজেন্ডা ছিল।

জানা গেছে, উপাচার্য রোস্তম আলী এখন তার কার্যালয়ে এক প্রকার ‘অবরুদ্ধ’ রয়েছেন। বাইরে অবস্থান নিয়েছেন বিক্ষুব্ধ শিক্ষক-কর্মকর্তারা।

 

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়