,

টাকা চুরির অপবাদে স্কুলছাত্রকে বিবস্ত্র করে নির্যাতন

news-image

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি : মেহেরপুরের গাংনীতে টাকা চুরির অপবাদে বাড়ি থেকে তুলে নিয়ে এক স্কুলছাত্রকে (১৪) বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার মটমুড়া ইউনিয়নের মোহম্মদপুর গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ভুক্তভোগী স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র। বর্তমানে গাংনী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে সে। এ বিষয়ে হাসপাতালটির আবাসিক মেডিকেল অফিসার এমকে রেজা বলেন, শিশুটির শরীরের বিভিন্ন অংশে জখমের দাগ রয়েছে। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ভুক্তভোগী কিশোরের বাবা জানান, সাত হাজার টাকা চুরির অভিযোগে পলাশ তার ছেলেকে বাড়ি থেকে তুলে নিয়ে বিবস্ত্র করে গাছের ডাল দিয়ে পেটাতে থাকেন। একপর্যায়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী হাসপাতালে ভর্তি করে। এদিকে অভিযুক্ত পলাশ বিষয়টি অস্বীকার করে বলেন, তাকে একটু শাসন করা হয়েছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাক বলেন, এ বিষয়ে নির্যাতিত শিশুর পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়