,

নওগাঁয় ভুটভুটির সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত

news-image

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দা উপজেলার সাতবাড়ীয়া এলাকায় নওগাঁ-রাজশাহী মহাসড়কে ভুটভুটির সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-মহাদেবপুর উপজেলার তাতারপুর সরকারপাড়া গ্রামের পিনাকি সরকার (৩৫) এবং দরিয়াপুর গ্রামের শরিফুল ইসলাম (৪৫)।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান জানান, মান্দা ফেরিঘাটের দিক থেকে আসা দ্রুতগতির একটি ভুটভুটির সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই ওই দুজন নিহত হন।

নিহত পিনাকি সরকারের ভাতিজা পিন্টু সরকার জানিয়েছেন তারা কী কারণে ফেরিঘাটের দিকে যাচ্ছিলেন সেটি পরিবারের কেউ জানেন না।

ওসি শাহিনুর আরও জানান, লাশ উদ্ধারের পর পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে হস্তান্তর করা হয়েছে। এ ছাড়া ওই ভুটভুটি আটক করেছে পুলিশ, তবে চালক পালিয়েছেন। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে থানায় একটি মামলাও করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়