,

গুরুদাসপুরে স্কুলছাত্রী ধর্ষণ, ধর্ষক পলাতক

news-image

নাটোর প্রতিনিধি : নাটোরের গুরুদাসপুর উপজেলার চাপিলা ইউনিয়নের বৃ-চাপিলা গ্রামে নবম শ্রেণির এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছেন। ওই স্কুলছাত্রী বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গুরুতর অসুস্থ অবস্থায় ভর্তি আছেন। এ ঘটনায় গতকাল রোববার মেয়েটির মা অভিযুক্তের বিরুদ্ধে থানায় বাদী হয়ে মামলা দায়ের করেছেন।

জানা যায়, ধর্ষণের অভিযোগে অভিযুক্ত মেহেদী হাসান (২২) বৃ-চাপিলা গ্রামের মো. আব্দুর রহিম শেখের ছেলে। তার সঙ্গে একই গ্রামের নবম শ্রেণির এক ছাত্রীর প্রেমের সম্পর্ক ছিল। গত শনিবার রাত সাড়ে ১২টার দিকে অভিযুক্ত মেহেদী হাসান মোবাইল ফোনে মেয়েটিকে বাড়ির বাইরে আসতে বলেন। এসময় মেয়েটি বাড়ির বাহিরে এলে বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে পাশের বাঁশ বাগানে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে সুকৌশলে ছেলেটি পালিয়ে যায়।

এসময় মেয়েটি অসুস্থ হয়ে পড়ে। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় ছেলেটির পরিবার বারবার মীমাংসার চেষ্টা করেও ব্যর্থ হন। ধর্ষক মেহেদী হাসান (২২) এখনো পলাতক রয়েছে।

এদিকে, গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মামলার পরিপ্রেক্ষিতে অভিযুক্ত আসামিকে গ্রেপ্তারের জোর তৎপরতা চলছে।

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়