,

রাত ৮টার পর রাজশাহীতে বন্ধ থাকবে সব দোকান

news-image

রাজশাহী প্রতিনিধি : করোনার উর্ধ্বগতি রোধে আগামীকাল শনিবার রাত ৮টার পর থেকে রাজশাহীর সব দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান ও বিনোদন কেন্দ্র বন্ধ থাকবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

শুক্রবার জেলায় করোনা শনাক্তের হার ছিলো ৭৪. ৮৪ শতাংশ। এ উর্ধ্বগতি রোধ করতেই নতুন এই নির্দেশ জারি করা হচ্ছে বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

রাজশাহীর জেলা প্রশাসক আব্দুল জলিল বলেন, গত কয়েকদিন ধরেই করোনার সংক্রমণ বেড়ে গেছে। এ অবস্থায় জেলা করোনা ব্যবস্থাপনা কমিটি সিদ্ধান্ত নিয়েছে। প্রতিদিন রাত ৮টার পর থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান, দোকানপাট ও বিনোদন কেন্দ্র বন্ধ থাকবে।

জেলা প্রশাসক জানান, করোনা নিয়ন্ত্রণে সরকারের যেসব বিধিবিধান চালু আছে তা বহাল থাকবে। স্বাস্ব্যবিধি মেনে সবাইকে স্বাভাবিক কাজ করতে হবে। এর সঙ্গে নতুন এ নির্দেশনা বাস্তবায়ন করা হবে।

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়