,

খুলনায় কিং ব্রান্ড সিমেন্টের রাজসভা অনুষ্ঠিত

news-image

নিজস্ব প্রতিবেদক, খুলনা : “স্বপ্ন নির্মাণে সঠিক সিমেন্ট” স্লোগানে বসুন্ধরা গ্রুপের কিং ব্রান্ড সিমেন্টের উদ্যোগে রাজমিস্ত্রিদের নিয়ে খুলনায় রাজসভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সন্ধ্যায় খুলনা শহরের তালুকদার কমিউনিটি সেন্টারে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

খুলনা সিটি কর্পোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডের কমিশনার মোঃ গোলাম মাওলা শানুর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কিং ব্র্যান্ড সিমেন্ট সাউথ উইং এর অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (সেলস) মোঃ জিয়াউর রহমান।
অনুষ্ঠানে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে রাজমিস্ত্রিদের কিং ব্রান্ড সিমেন্টের ব্যবহার ও গুণগত মান সম্পর্কে অবহিত করেন ডেপুটি ম্যানেজার টেকনিক্যাল সাপোর্ট প্রকৌশলী মোঃ কাওছার হোসেন।

এছাড়া সঠিক নির্মাণ কাজ পরিচালনা করা এবং নির্মাণকাজে সিমেন্টের সঠিক ব্যবহার সম্পর্কে অবহিত করেন খুলনা এলজিইডির উপজেলা প্রকৌশলী আবু তারেক সাইফুল কামাল।

কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলার রুপসা অঞ্চলের পরিবেশক মেসার্স তালুকদার কর্পোরেশন এর স্বত্বাধিকারী তালুকদার মোঃ হেলালুজ্জামান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিং ব্রান্ড সিমেন্টের এরিয়া সেলস ম্যানেজার মোঃ মশফিকুর রহমান।

অনুষ্ঠানের র‌্যাফেল ড্র এবং কুইজ প্রতিযোগিতার মাধ্যমে ১০ জন রাজমিস্ত্রিকে পুরস্কৃত করা হয় এবং ৪০ জন রাজমিস্ত্রিকে কিং ব্রান্ড সিমেন্টের পক্ষ থেকে উপহার সামগ্রী প্রদান করা হয়। রাতের খাবারের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

 

এ জাতীয় আরও খবর

হরমুজে মার্কিন সাবমেরিন আটকের দাবি ইরানের

বাঁধনের ওপর হামলাকারীদের বিচার চায় এনসিপি

গ্যাস সংকট দ্রুত কাটবে, বললেন রিজভী

ভর্তুকি নেই, নিম্নমানের খাবারে ভোগান্তি বেরোবি শিক্ষার্থীদের

পলিথিন বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

স্ত্রীর পরকীয়ার অভিযোগ, বিচারের আশায় স্বামী

ফ্যাসিস্টের থেকে মুক্তি মিললেও মূল্য দিতে হয়েছে অনেক: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদে সম্মানসূচক শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা

আশুলিয়ায় ট্রিপল হত্যার কারণ জানাল পিবিআই

তিন বিচারকের বিরুদ্ধে অভিযোগ, আদালত বর্জন আইনজীবীদের

বাংলাদেশ থেকে ১০ হাজার শ্রমিক নেবে ওমান