,

মাদ্রাসাছাত্রকে যৌন নির্য‌াতনের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর বাগমারা উপজেলায় ছাত্রকে (৯) যৌন নির্য‌াতনের অভিযোগে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করে আজ শুক্রবার সকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার বাসুপাড়া ইউনিয়নের একটি হাফেজিয়া মাদ্রাসায় দীর্ঘ দিন ধরে শিশুশিক্ষার্থীদের কোরআন শিক্ষার কার্যক্রম চলছে। আশপাশের শিশুশিক্ষার্থীরা সেখানে থাকত। মাদ্রাসার কর্তৃপক্ষ সেখানেই থাকা–খাওয়ার ব্যবস্থা করেন। এ জন্য দুজন শিক্ষক নিয়োগ দেওয়া হয়।

গত বুধবার মাদ্রাসার এক ছাত্রকে শিক্ষক শাকিল আহম্মেদ নিজ কক্ষে ডেকে নিয়ে যৌন নির্য‌াতন করেন এবং ঘটনাটি কাউকে না বলার জন্য ছাত্রকে হুমকিও দেন তিনি। যৌন নির্য‌াতনের শিকার ছাত্র কৌশলে মাদ্রাসা থেকে বাড়িতে চলে যায়। পরে সে বাড়িতে গিয়ে অভিভাবকদের কাছে ঘটনাটি খুলে বলে এবং মাদ্রাসায় আর যাবে না বলে অভিভাবকদের জানায়। তবে ছাত্রের পরিবার বিষয়টি প্রথমে প্রকাশ না করলেও পরে তা প্রকাশ পায়।

বিষয়টি জানার পর বাগমারা থানার পুলিশ বিষয়টি তদন্ত করে এবং যৌন নির্য‌াতনের শিকার ওই শিশুর সঙ্গে কথা বলে। শিশুটি যৌন নির্য‌াতনের বর্ণনা দিলে গতকাল রাতে পুলিশ মাদ্রাসায় অভিযান চালায়। এ সময় মাদ্রাসা থেকে অভিযুক্ত শিক্ষক শাকিলকে পুলিশ আটক করে।

এ ঘটনায় রাতে শিশুর বাবা থানায় মামলা করেন। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়