,

নবনির্বাচিত ইউপি সদস্যকে গুলি করে হত্যা

news-image

যশোর প্রতিনিধি : যশোরের অভয়নগর উপজেলায় নবনির্বাচিত এক ইউপি সদস্যকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ সোমবার রাত সোয়া ৮টার দিকে উপজেলার হরিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে তাকে গুলি করলে ঘটনাস্থলেই মারা যান তিনি।

নিহত ইউপি সদস্যের নাম উত্তম সরকার (৪০)। চতুর্থ ধাপে গত ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত উপজেলার সুন্দলী ইউপি নির্বাচনে ১ নম্বর ওয়ার্ডের সদস্য পদে জয় পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন।

নিহত ব্যক্তির চাচা স্বপন কুমার সরকার বলেন, আজ রাতে উত্তম সুন্দলী বাজার থেকে মোটরসাইকেলে করে হরিশপুর গ্রামে নিজের বাড়িতে ফিরছিলেন। তার পেছনে অপর একটি মোটরসাইকেলে করে তিন ব্যক্তি যাচ্ছিলেন। রাত সোয়া ৮টার দিকে উত্তম হরিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে পেছন থেকে আসা মোটরসাইকেল আরোহীরা তার গতিরোধ করেন। এরপর তারা সামনের দিক থেকে তার বুকের বাঁ পাশে গুলি করে মোটরসাইকেলে করে পালিয়ে যান। এতে ঘটনাস্থলেই মারা যান উত্তম।

এ বিষয়ে অভয়নগর থানার পরিদর্শক (তদন্ত) মিলন কুমার মণ্ডল বলেন, দুর্বৃত্তদের গুলিতে উত্তম সরকার নিহত হয়েছেন। এ ব্যাপারে তদন্ত করা হচ্ছে। হত্যাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

 

এ জাতীয় আরও খবর

হরমুজে মার্কিন সাবমেরিন আটকের দাবি ইরানের

বাঁধনের ওপর হামলাকারীদের বিচার চায় এনসিপি

গ্যাস সংকট দ্রুত কাটবে, বললেন রিজভী

ভর্তুকি নেই, নিম্নমানের খাবারে ভোগান্তি বেরোবি শিক্ষার্থীদের

পলিথিন বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

স্ত্রীর পরকীয়ার অভিযোগ, বিচারের আশায় স্বামী

ফ্যাসিস্টের থেকে মুক্তি মিললেও মূল্য দিতে হয়েছে অনেক: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদে সম্মানসূচক শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা

আশুলিয়ায় ট্রিপল হত্যার কারণ জানাল পিবিআই

তিন বিচারকের বিরুদ্ধে অভিযোগ, আদালত বর্জন আইনজীবীদের

বাংলাদেশ থেকে ১০ হাজার শ্রমিক নেবে ওমান