শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কিরাত সম্মেলন থেকে ফেরার পথে প্রাণ গেল ৩ মাদ্রাসাছাত্রের

news-image

নিজস্ব প্রতিবেদক : আন্তর্জাতিক কিরাত সম্মেলন থেকে ফেরার পথে সড়কে প্রাণ গেল তিন মাদ্রাসাছাত্রের। বাগেরহাটের ফকিরহাট উপজেলায় ট্রাক-মাহেন্দ্র মুখোমুখি সংঘর্ষে তারা নিহত হন। এ সময় আহত হয়েছেন আরও চারজন। গতকাল শনিবার রাত দেড়টার দিকে উপজেলার শ্যামবাগাত মুনস্টার জুট মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- হাফেজ আবদুল্লাহ, আব্দুল গফুর ও সালাহউদ্দীন।

নিহতদের মধ্যে সদর উপজেলার রনজিতপুর এলাকার হোসাইনের ছেলে আবদুল্লাহ, আব্দুল গফুরের বাড়ি রামপালের ঝনঝনিয়ায় এবং সালাহউদ্দীনের বাড়ি সাতক্ষীরায়। তারা সবাই বাগেরহাট সদর উপজেলার হাকিমপুর কওমি মাদ্রাসার ছাত্র ছিল।

জানা যায়, শিক্ষার্থীরা খুলনা আলিয়া কামিল মাদ্রাসায় আন্তর্জাতিক কিরাত সম্মেলনে অংশগ্রহণ শেষে হাকিমপুর কওমি মাদ্রাসায় ফিরছিলেন সবাই। তারা খুলনা থেকে মাহেন্দ্রয় রওনা দেয়। এ সময় শ্যামবাগাত এলাকার মুনস্টার জুট মিলের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ডাম্পার ট্রাকের সঙ্গে মাহেন্দ্রর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যায়। আহত হয় আরও চার যাত্রী।

কাটাখালি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার পর পুলিশ নিহতদের কাটাখালী হাইওয়ে থানায় এবং আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

এ জাতীয় আরও খবর

৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, ৮ নদীবন্দরে সতর্কতা

চট্টগ্রামের ‘গুয়াংজু বাজার’ রেয়াজুদ্দিন

ইরানে টানা সপ্তম রাতেও মার্কিন হামলা, পাল্টা যুদ্ধের হুঁশিয়ারি তেহরানের

বিয়ে শেষে ফেরার পথে মাইক্রোবাস খাদে, শিশুসহ নিহত ২

সংসারের ভার কাঁধে, কাজের আশায় নারীদের ভোরের অপেক্ষা

রক্তক্ষয়ী ১৮ জুলাই: সংঘর্ষ, আগুন আর ইন্টারনেট বিচ্ছিন্নতায় থমকে গিয়েছিল দেশ

‘পানি লাগবে পানি’—মুগ্ধের সেই ডাক আজও স্মৃতিতে, অপেক্ষা বিচারের

মুগ্ধর স্বপ্নের বাংলাদেশ এখনো দেখিনি: যমজ ভাই স্নিগ্ধ

কাশিমপুর মহিলা কারাগার থেকে বন্দি পালানো, ৭ জন বরখাস্ত

পটুয়াখালীর খামারে কোটি টাকার সাপের বিষ, বিক্রির পথ বন্ধ

মেসিকে ঘিরে স্পেনের বিশেষ পরিকল্পনা

কক্সবাজার সৈকতে টর্নেডো, আতঙ্কে ছুটলেন পর্যটকরা