,

বগুড়া থেকে অপহৃত কিশোরীকে ঝিনাইদহ থেকে উদ্ধার

news-image

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ শহরের পবহাটী গ্রামের ধোপাঘাটা ব্রীজ থেকে অপহৃত সাদিয়া আক্তার তাজমা (১৬) নামে এক কিশোরীকে উদ্ধার করেছে র‌্যাব।

এ সময় র‍্যাব অপহরণকারী আব্দুল হান্নান মিয়াকে আটক করে। হান্নান মিয়া বগুড়ার শাহাজাদপুর উপজেলার পান্নাতপুর গ্রামের আব্দুল জব্বারের ছেলে।

র‌্যাবের এক খবর বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত বছরের ২৬ নভেম্বর লম্পট আব্দুল হান্নান ভিকটিমকে অপহরণ করে ঝিনাইদহে নিয়ে আসে। অপহরণের আগে হান্নান ওই কিশোরীকে নানা ভাবে উত্যক্ত করতো। তার প্রস্তাবে রাজি না হওয়ায় তাজমাকে অপহরণ করে ঝিনাইদহ শহরের ধোপাঘাটা ব্রীজ এলাকায় স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস করে আসছিল।

এ বিষয়ে বগুড়ার শিবগঞ্জ থানায় সাদিয়া আক্তার তাজমার পরিবার শনিবার (৮ জানুয়ারি) নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন, যার মামলা নং-১২।

র‌্যাব গোপন সুত্রে খবর পেয়ে ধোপাঘাটা এলাকা থেকে তাজমাকে উদ্ধারসহ অপহরণকারীকে আটক করে। তাজমা শিবগঞ্জ উপজেলার চক গোপাল (হাতিবান্ধা) গ্রামের আব্দুল কুদ্দুসের মেয়ে। সে মামা বাড়ি থেকে পড়ালেখা করতো। অপহরণকারী এবং ভিকটিমকে বগুড়া জেলার শিবগঞ্জ থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়