,

হিজড়া শম্পা খাতুন ইউপি সদস্য নির্বাচিত

news-image

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে চেয়ারম্যানের পর এবার সংরক্ষিত মহিলা সদস্য নির্বাচিত হলেন হিজড়া শম্পা খাতুন পপি। শম্পা শৈলকুপা উপজেলার ফুলহরি ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেন।

গত ৫ জানুয়ারি এই ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে শম্পা হেলিকপ্টার প্রতীকে ২১০১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবিহা খাতুন ৫১৪ এবং লিলি খাতুন ৩২৫ ভোট পান।

শম্পা ওই ইউনিয়নের ফুলহরি গ্রামে বসবাস করেন। তার প্রকৃত বাড়ি মাগুরা জেলার শালিখা উপজেলার আড়াপাড়া গ্রামে। তিনি আড়পাড়া গ্রামের শেখ রুহুল হাওলাদারের চতুর্থ সন্তান। তার আরও দুই ভাই ও দুই বোন রয়েছে। তিনি ২০০৬ সালের দিকে পরিবার ছেড়ে শৈলকুপার ফুলহরি গ্রামে চলে আসেন। সেই সুবাদে তিনি এখানকার ভোটার। এছাড়া শম্পা ২০১৩ সালে উচ্চ মাধ্যমিক পাশ করেন।

বিজয়ের পর শম্পা খাতুন পপি বলেন, এ বিজয় জনগণের। কারণ আমার তো একটা ভোট। এখানে আমার পরিবারের কেউ নেই। তারপরও সবাই আমাকে ভোট দিয়ে বিজয়ী করেছেন। এখন সবাই আমার আপন। আমার দায়িত্ব বেড়ে গেলো। আমি এখন বুঝতে পারছি না কিভাবে তাদের ঋণ শোধ করবো। সবাই আমাকে এতো ভালোবাসে ভোটের পর তা বুঝেছি। আমি বাকি জীবন ভোটারদের নিয়ে কাটিয়ে দিতে চাই। এলাকার উন্নয়নে সবার সহযোগীতা চাই।

ওই সংরক্ষিত আসনের ভোটার বাদশা বলেন, শম্পা দির্ঘদিন এখানে থাকার ফলে সবার সাথে তার সুসম্পর্ক গড়ে ওঠে। তাছাড়া শম্পার আচার ব্যবহার খুব ভালো। যে কারণে তাকে সবাই ভোট দিয়েছে।

ফুলহরি ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তা শৈলকুপা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামীম আহম্মেদ খান বলেন, সংরক্ষিত ওই মহিলা ওয়ার্ডে শম্পাসহ তিনজন প্রতিদ্বন্দ্বী ছিলেন। শম্পা নির্বাচিত হয়েছেন। এখন তিনি সাধারণ আর দশজনের মতো সমাজ তথা দেশের উন্নয়নে ভূমিকা রাখবে বলেই প্রত্যাশা করি।

উল্লেখ্য, এর আগে ঝিনাইদহের কালীগঞ্জে নজরুল ইসলাম ঋতু নামে তৃতীয় লিঙ্গের এক প্রার্থী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন। গেল বছরের ২৮ নভেম্বর তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঝিনাইদহের কালীগঞ্জের ত্রিলোচনপুর ইউনিয়নে নৌকা প্রতীকের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নজরুল ইসলাম ছানাকে পরাজিত করেন স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম ঋতু। নজরুল ইসলাম ঋতু ৯৫৫৭ ভোট পেয়ে চেয়ারম্যান পদে নির্বাচিত হন। তার নিকটতম নৌকা প্রতীকের নজরুল ইসলাম ছানা পেয়েছিলেন ৪৫২৯ ভোট। ঋতু উপজেলার ত্রিলোচনপুর ইউনিয়নের দাদপুর গ্রামের মৃত আব্দুল কাদেরের সন্তান।

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়