,

বিদেশ পাঠানোর টাকা ফেরত চাওয়া নিয়ে সংঘর্ষ, নিহত ১

news-image

বেড়া (পাবনা) প্রতিনিধি : পাবনার বেড়া উপজেলার চর সাফুল্লা গ্রামে বিদেশে লোক পাঠানোর টাকা ফেরত চাওয়া নিয়ে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন। আজ শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম তোতা মিয়া (৬০)।

বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার জানান, বছর দেড়েক আগে চর সাফুল্লা গ্রামের শফিকুল ইসলামের মাধ্যমে তোতা মিয়ার ছেলে আখের আলী সৌদি আরবে যান। সেখানে গিয়ে সমস্যার কারণে থাকতে না পেরে দেশে ফিরে আসেন আখের আলী। এসে তিনি শফিকুলের পরিবারের কাছে তাকে বিদেশে পাঠানোর টাকা ফেরত চান। এ নিয়ে দীর্ঘদিন ধরেই উভয় পরিবারের মধ্যে বিরোধ চলছিল।

আজ সকালে দুই পরিবারের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বেঁধে যায়। সংঘর্ষে আহতদের উদ্ধার করে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তোতা মিয়াকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়