,

বগুড়ায় ভোট গণনার সময় হামলা, বিজিবির গুলিতে চারজন নিহত

news-image

নিজস্ব প্রতিবেদক : বগুড়ার গাবতলীতে ভোট গণনার সময় হামলার ঘটনায় বিজিবির গুলিতে দুজন নিহত হয়েছেন। যদিও পুলিশ একজনের মৃত্যুর কথা নিশ্চিত করেছে। এ ছাড়া দুজন গুলিবিদ্ধকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার বালিয়াদীঘি ইউপির কালাইহাটা উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রে এই হামলা ও গুলির ঘটনা ঘটে। ভোট গণনাকে কেন্দ্র করে নৌকার প্রার্থী ইউনুছ আলী ফকিরের সমর্থকেরা পুলিশ, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিজিবির ওপর হামলা চালিয়েছেন বলে পুলিশ ও উপজেলা প্রশাসন জানিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিজিবি সদস্যরা কয়েক দফা গুলি ছুড়েছে। এতে চারজন নিহত হয়েছেন।

গাবতলী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া লতিফুল ইসলাম বলেন, এ ঘটনায় চারজন মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তারা বিজিবির গুলিতে মারা গেছেন।

গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রওনক জাহান বলেন, কালাইহাটা উচ্চবিদ্যালয় কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষ হলেও নৌকার প্রার্থীর সমর্থকেরা গণনায় বাধা দেন। অন্য কেন্দ্রের ভোট গণনা শেষে তারা ভোটের ফলাফল ঘোষণা করতে বলেন। এতে আপত্তি জানালে নৌকার প্রার্থী ইউনুছ আলী ফকিরের সমর্থকেরা ভোটকেন্দ্রে হামলা চালান। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে নৌকার কর্মী-সমর্থকদের সংঘর্ষ বাধে। নৌকার কর্মী-সমর্থকেরা ইউএনওর গাড়ি ছাড়াও পুলিশ ও বিজিবির মোট চারটি গাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেন। হামলায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্বে থাকা শাজাহানপুরের ইউএনও আসিফ আহমেদ ছাড়াও বিজিবি-পুলিশের চার সদস্য আহত হয়েছেন।

ইউএনও রওনক জাহান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুলি ছুড়তে বাধ্য হয়। তবে কতজন হতাহত হয়েছেন, তা নিশ্চিত করতে পারেননি তিনি।

শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক আবদুল ওয়াদুদ বলেন, রাতে গুলিবিদ্ধ দুজনকে আহত অবস্থায় ভর্তি করা হয়েছে। তারা হলেন আবদুল (৪০) এবং রাকিব (১৬)।

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়