,

রামেকে করোনায় আরও চার জনের মৃত্যু

news-image

রাজশাহী প্রতিনিধি : গেল ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনা এবং উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন করোনায় এবং তিনজন উপসর্গ নিয়ে মারা গেছেন।

এর আগে সর্বশেষ গত ৩১ ডিসেম্বর রামেক হাসপাতালে একজন করোনা সংক্রমণে মারা যান। এরপর ১ জানুয়ারি সকাল ৯টার পর থেকে ৪ জানুয়ারি সকাল ৯টা পর্যন্ত টানা মৃত্যুহীন ছিল করোনা ইউনিট।

রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমণে একজন রোগী মারা গেছেন। এছাড়া করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে মারা গেছেন আরও তিনজন। এদের মধ্যে দুজন রাজশাহী এবং একজন নাটোর জেলার বাসিন্দা।

এদিকে ১০৪ শয্যার রামেক করোনা ইউনিটে মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ২৪ জন। এক দিন আগেও এই সংখ্যা ছিল ২৫ জন। বর্তমানে রাজশাহীর ৯ জন, চাঁপাইনবাবগঞ্জের ৪ জন, নওগাঁর ৩ জন, নাটোরের ৪ জন, পাবনার ২ জন এবং কুষ্টিয়ার ২ জন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।

হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ৮ জন। করোনার উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৯ জন। করোনা ধরা পড়েনি ভর্তি ৭ জনের। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৬ জন। এই এক দিনে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে গেছেন ৩ জন রোগী।

মঙ্গলবার রামেক ল্যাবে ৯৪ জনের নমুনা পরীক্ষায় রাজশাহী জেলার ৭ জনের করোনা ধরা পড়েছে। পরীক্ষার অনুপাতে জেলায় করোনা শনাক্তের হার ৭ দশমিক ৪৫ শতাংশ।

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়