,

ঝিনাইদহে চা দোকানিকে হাতুড়ির আঘাত ও শ্বাসরোধে হত্যা

news-image

নিজস্ব প্রতিবেদক : ঝিনাইদহের মহেশপুরে এক চা বিক্রেতাকে হাতুড়ি দিয়ে আঘাত ও শ্বাসরোধে হত্যা করা হয়েছে। হত্যার পর ইনারুলের লাশ তার নিজ দোকানের পেছনে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। উপজেলার বাজিপোতা গ্রামের ত্রিমোহনী নতুন বাজারে গতকাল বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম।

নিহত চা বিক্রেতা উপজেলার বাজিপোতা গ্রামের লুৎফর রহমান মণ্ডলের পুত্র ইনারুল ইসলাম (৪৫)। গতকাল বৃহস্পতিবার রাতে তিনি গ্রামের ত্রিমোহনী নতুন বাজারে নিজের দোকানে ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, ইনারুল ইসলামের নতুন বাজারে একটি চায়ের দোকান আছে। বাজারটি নতুন হওয়ায় চুরির হতে পারে এমন আশঙ্কা থেকেই প্রতিদিনের মতো কাল রাতেও নিজের দোকানেই ছিলেন ইনারুল। আজ শুক্রবার সকালে এলাকার লোকজন বাজারে এসে দেখতে পান, দোকানের পেছনে ইনারুল ইসলামের মরদেহ পড়ে আছে। তার মুখে ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এলাকার লোকজন ধারণা করছেন, কেউ তাকে হাতুড়ি দিয়ে আঘাত করার পর হত্যা করে ফেলে রেখে গেছে। নিহত ইনারুল ইসলামের স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে আছে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, চা বিক্রেতা ইনারুল ইসলামকে হাতুড়ি দিয়ে আঘাত ও শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে তারা ধারণা করছেন। হত্যাকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে তিনি জানাতে পারেননি। তবে পুলিশ এ ঘটনার তদন্ত শুরু করেছে। হত্যাকারীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হবে বলেও জানিয়েছেন তিনি।

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়