,

ঘুমন্ত অবস্থায় বিজিবির সোর্সকে গুলি করে হত্যা

news-image

নিজস্ব প্রতিবেদক : চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় ঘরের জানালা দিয়ে ঘুমন্ত হযরত আলী (৫৫) নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত ব্যক্তি বাংলাদেশ বর্ডার গার্ডের (চুয়াডাঙ্গা বিজিবি-৬) সোর্স হিসেবে কাজ করতেন।

গতকাল মঙ্গলবার রাতে গুলিবিদ্ধ অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে পৌনে ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএইচএম লুৎফুল কবীর।

নিহতের ছেলে তৌফিক হোসেনের দাবি, তার বাবা হযরত আলী বাংলাদেশ বর্ডার গার্ডের (চুয়াডাঙ্গা বিজিবি-৬) সোর্স হিসেবে কাজ করতেন। সীমান্ত এলাকার চোরাকারবারিরা তার বাবাকে হত্যা করেছে।

তৌফিক বলেন, ‘রাত সাড়ে ১২টার দিকে বিকট শব্দে আমার ঘুম ভেঙে যায়। পরে পাশের কক্ষে আমার বাবার গোঙানি শুনতে পেয়ে সেখানে গিয়ে দেখি তার মাথা থেকে প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। বাবাকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ভর্তি করি। রাত পৌনে ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।’

জানতে চাইলে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সোহরাব হোসেন বলেন, ‘রাত সোয়া ১টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে আনা হয় ওই ব্যক্তিকে। তার মাথায় গুলি করা হয়েছে। রাত পৌনে ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাকে মৃত ঘোষণা করা হয়।’

ওসি লুৎফুল কবীর বলেন, ‘ঘুমন্ত অবস্থায় ঘরের জানালা দিয়ে হযরত আলীকে গুলি করেছে দুর্বৃত্তরা। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। খবর পেয়ে আমি ঘটনাস্থলে এসেছি। তিনি বিজিবি-৬ এর সোর্স ছিলেন। অভিযুক্তদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।’

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়