,

নৌকা প্রতীকের বিরুদ্ধে, আ.লীগের ২ নেতা বহিষ্কার

news-image

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি : আসন্ন পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর ও ধরঞ্জী ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করায় উপজেলা আওয়ামী লীগ থেকে দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। তারা হলেন-উপজেলার মোহাম্মদপুর ইউপির বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হবু এবং উপজেলা আওয়ামী লীগের সদস্য ও ধরঞ্জী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মজনুর রহমান মনু।

দলীয় সিদ্ধান্তের বাহিরে গিয়ে নৌকা প্রতীকের বিরুদ্ধে বিদ্রোহী হয়ে মনোনয়ন জমা দেন তারা। সবশেষ গত রোববার বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের সুযোগ থাকলেও তারা মনোনয়নপত্র প্রত্যাহার করেননি।

পরবর্তী সময়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিবের এক স্বাক্ষরিত পত্রের মাধ্যমে ওই বিদ্রোহী দুই প্রার্থীকে উপজেলা আওয়ামী লীগের সদস্য পদ থেকে অব্যাহতির জন্য জেলা আওয়ামী লীগের সভাপতি/সাধারণ সম্পাদক বরাবর সুপারিশ করেছেন।

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়