,

বগুড়ায় বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

news-image

বগুড়া প্রতিনিধি : বগুড়ার শেরপু‌রে দু‌ই বা‌সের মু‌খোমু‌খি সংঘ‌র্ষে একজন নিহত হ‌য়ে‌ছেন। এঘটনায় আরও কয়েকজন আহত হ‌য়ে‌ছেন। শনিবার ভোররাত সাড়ে ৩টায় এ দুর্ঘটনা ঘটে।

শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ একেএম বানিউল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গাইবান্ধা থেকে ছেড়ে আসা সূর্য পরিবহন না‌মে এক‌ যাত্রীবাহী বাস ঢাকার দিকে যাচ্ছি‌লো। প‌থিম‌ধ্যে উপ‌জেলার সাগরদিঘী ইউনিয়নের শেরুয়া বটতলা ফিশারি গেটের সামনে পৌঁছ‌ালে বিপরীত দিক থেকে আসা বগুড়াগামী শ্যামলী পরিবহনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত ও বেশ ক‌য়েক যাত্রী আহত হন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করা হয়েছে এবং স্বাভাবিকভাবে গাড়ি চলাচলের জন্য দুর্ঘটনায় কবলিত গাড়িগুলো রাস্তার মাঝখান থেকে সরানো হয়েছে।

শেরপুর ফায়ার সার্ভিস ওয়্যার হাউস ইনস্পেক্টর নাদির হোসেন জানান, আহতদের উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়