,

সন্তানকে হত্যার ভয় দেখিয়ে ‘ধর্ষণ’

news-image

নিজস্ব প্রতিবেদক : বাড়িতে প্রবেশ করে সন্তানকে হত্যার হুমকি দিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার ভোরে বাগেরহাট সদর উপজেলার বাদেকারাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

ওই নারীর স্বামীর অভিযোগের ভিত্তিতে সজল মল্লিক নামে এক যুবককে আটক করেছে পুলিশ। অপর অভিযুক্ত রুবেল হাওলাদারকে ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।

খোঁজ নিয়ে জানা যায়, ওই নারীর স্বামী একটি বেসরকারি ব্যাংকের নিরাপত্তা প্রহরী। তিনি বলেন, ‘আমি সোমবার রাতে ডিউটিতে ছিলাম। এ সুযোগে সজল মল্লিকের সহায়তায় রুবেল হাওলাদার আমাদের বাড়িতে প্রবেশ করে। আমাদের একমাত্র সন্তানকে হত্যার হুমকি দিয়ে রুবেল আমার স্ত্রীকে ধর্ষণ করে।’

বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম বলেন, ওই নারীর স্বামীর অভিযোগের ভিত্তিতে সজল মল্লিককে আটক করা হয়েছে। ডাক্তারি পরীক্ষার জন্য ওই নারীকে বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। রুবেল হাওলাদারকে ধরতে পুলিশ অভিযান শুরু করেছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়