,

হোটেলে ঢুকে মেয়ের সামনে মাকে ধর্ষণ, এসআই গ্রেপ্তার

news-image

নিজস্ব প্রতিবেদক : খুলনায় আবাসিক হোটেলে ঢুকে ধর্ষণের অভিযোগে গোয়েন্দা পুলিশের এক এসআই গ্রেপ্তার হয়েছেনে।আজ বুধবার সকালে ভুক্তভোগী মামলা করার পর বিকেলে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মহানগর গোয়েন্দা শাখার ওই এসআইয়ের নাম জাহাঙ্গীর আলম।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার বিকেলে বাগেরহাটের মোংলা থেকে ১১ বছর বয়সী মেয়ে ও এক ভাগ্নেকে নিয়ে ডাক্তার দেখানোর জন্য খুলনায় আসেন ওই নারী। ডাক্তারের সিরিয়াল না পাওয়ায় রাতে থাকার জন্য সুন্দরবন আবাসিক হোটেলে ওঠেন মেয়ে ও ভাগ্নেকে নিয়ে। মা-মেয়ে এক রুমে ছিলেন, ভাগ্নে ছিলেন আরেক রুমে। রাত সোয়া ২ টার দিকে হোটেল বয়কে নিয়ে পুলিশ পরিচয়ে তার রুমে ঢোকেন এসআই জাহাঙ্গীর। এ সময় তিনি জানতে চান নারীর সঙ্গে থাকা মেয়েটি কার। তিনি নিজের মেয়ে পরিচয় দিলে জাহাঙ্গীর তা বিশ্বাস করতে চাননি। এরপর হুমকি-ধমকি দিয়ে হোটেল বয়কে রুম থেকে তাড়িয়ে ওই নারীকে তার মেয়ের সামনেই ধর্ষণ করেন। খবর পেয়ে পুলিশ গিয়ে ওই নারীকে উদ্ধারসহ জাহাঙ্গীরকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে খুলনা সদর থানার (ওসি) হাসান আল মামুন জানান, ওই নারীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়