,

নাটোরে মালবাহী ট্রাককে ট্রেনের ধাক্কা, রেল যোগাযোগ বন্ধ

news-image

নাটোর প্রতিনিধি : নাটোর শহরতলির তেবারিয়া রেলক্রসিং অতিক্রমের সময় কুড়িগ্রাম এক্সপ্রেস ও একটি মালবাহী ট্রাকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মুহূর্তের মধ্যেই ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনার পর নাটোরের সঙ্গে সকল স্টেশনের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

আজ সোমবার ভোররাতে ঢাকা থেকে কুড়িগ্রাম অভিমুখী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন এবং মালবাহী ট্রাকের মধ্যে এ সংঘর্ষ হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে কুড়িগ্রামগামী ৭৯৭ কুড়িগ্রাম এক্সপ্রেস নাটোর রেলস্টেশনে প্রবেশ করার আগের লেভেল ক্রসিংয়ে একটি মিনি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। তীব্র গতির ট্রেনটি ট্রাকটিকে কয়েকশ মিটার ঠেলে সদর বাফার গোডাউনের সামনে এসে থেমে যায়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে ট্রাকটির চালক ও তার সহকারী পালিয়েছে।

নাটোর রেলস্টেশনের কর্তব্যরত স্টেশন মাস্টার অশোক কুমার চক্রবর্তী বলেন, ‘ট্রেনটি এখনো লাইনের ওপর আটকে আছে। ফায়ার সার্ভিসের কর্মীরা ট্রাকটি উদ্ধারের চেষ্টা করছে। পার্বতীপুর হতে উদ্ধারকারী রিলিফ লোকো এরই মধ্যেই নাটোরে পৌঁছেছে। বর্তমানে উদ্ধার কাজ চলমান রয়েছে। দ্রুত লাইন ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা চলছে। কি কারণে এই দুর্ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে।’

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়