,

মাইক্রোবাস-অটো সংঘর্ষে দুইজনের মৃত্যু

news-image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের কয়লাদিয়াড় এলাকায় মাইক্রবাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

শুক্রবার সন্ধ্যার দিকে শিবগঞ্জ উপজেলার কয়লাদিয়াড় মুসলিমপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামের জনাব আলীর ছেলে জিয়াউর রহমান (৩৮) ও ভোলাহাট উপজেলার মান্নুমোড় এলাকার জানে আলমের ছেলে জাহাঙ্গীর আলম (৪০)।

আহতরা হলেন- শাহাবাজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামের আশরাফুল ইসলামের চেলে সুমন আলী (৪০), দৌলতবাড়ি গ্রামের মালেকের ছেলে খাইরুল ইসলাম (৫৪) ও বিনোদপুর-খাসেরহাট এলাকার জাহিদ আলীর ছেলে সিয়াম (৫)।

স্থানীয়রা জানান, চাঁপাইনবাবগঞ্জ থেকে সোনামসজিদ যাচ্ছিল একটি মাইক্রোবাসটি। এ সময় কয়লাবাড়ি ট্রাক টার্মিনাল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে অটোরিকশার যাত্রী জিয়াউর ও জাহাঙ্গীর মারা যান। আহত হন আরও তিনজন।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়