,

শরীরে বিষ প্রয়োগ করে বৃদ্ধকে হত্যার অভিযোগ

news-image

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গায় ইনজেকশনের মাধ্যমে শরীরে বিষ প্রয়োগ করে শামসুল শেখ নামে এক বৃদ্ধকে হত্যার অভিযোগ উঠেছে নাত জামাইয়ের বিরুদ্ধে।

নিহত শামসুল শেখ (৭৫) চুয়াডাঙ্গা পৌর এলাকার বেলগাছি ঈদগাহ পাড়ার মৃত করীম শেখের ছেলে।

শামসুল শেখের স্ত্রী সুফিয়া বেগম জানান, দেড় বছর আগে দামুড়হুদা উপজেলার দলিয়ারপুর গ্রামের হাসান আলীর সঙ্গে আমার নাতনী কমলা খাতুনের বিয়ে হয়। হাসান আলী তার সঙ্গে খারাপ আচরণ ও শারীরিক নির্যাতন করায় তাকে ডিভোর্স দেয় কমলা। তারপর থেকে কমলা খাতুন আমাদের বাড়িতেই থাকতো। গেল ৩ মাস আগে কমলাকে ফুসলিয়ে নিয়ে পুনরায় বিয়ে করে হাসান।

তিনি আরও জানান, গত সোমবার হাসান আমাদের বাড়িতে আসলে আমাদের সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। রাতে আমার স্বামী ঘরের বারান্দায় ঘুমিয়ে ছিল। এসময় হাসান আমার স্বামীর ঘাড়ে ইনজেকশনের সিরিঞ্জ ফুটিয়ে দিয়ে পালিয়ে যায়। কিছুক্ষণ পর আমার স্বামী অসুস্থ হয়ে পড়েলে রাত ১টার দিকে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। আজ সকালে মারা গেছেন তিনি।

আমার স্বামী জীবিত অবস্থায় বলেছিলন, হাসান সিরিঞ্জের ভিতর বিষ দিয়ে তার ঘাড়ে ফুটিয়ে দেয়।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সাজিদ হাসান জানান, বিষক্রিয়ায় কারণে শামসুল শেখের মৃত্যু হয়েছে। ময়নাতদন্ত করলে আসল ঘটনা বেরিয়ে আসবে।

এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসীন জানান, শামসুল শেখের মৃতদেহ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ওই ঘটনায় এখনও কোন অভিযোগ করেনি তার পরিবার। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়