,

এবার ট্রাকচাপায় দুই কলেজছাত্র নিহত

news-image

বগুড়া প্রতিনিধি : বগুড়ার শেরপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই কলেজছাত্র নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত ১০টায় মির্জাপুর এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার কৃষ্ণপুর গ্রামের জাহিদুর রহমানের ছেলে আদনান নাহিদ (১৯) ও তার বন্ধু কৃষ্ণপুর নামাবালা গ্রামের শ্রী হৃদয় কুমারের ছেলে সম্পদ কুমার (২০)। তারা স্থানীয় সামিট ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলা মির্জাপুর বাজার থেকে নাহিদ ও সম্পদ মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। মির্জাপুর বাজারের কাছে পৌঁছলে দ্রতগামী একটি ট্রাকের ধাক্কায় দুইজনই মোটরসাইকেল থেকে মহাসড়কে ছিটকে পড়েন। এ সময় পেছনে আসা আরেকটি ট্রাক তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তারা নিহত হন।

শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার নাদির হোসেন এ প্রতিবেদককে বলেন, দুইজনের লাশ উদ্ধার করে শেরপুর পুলিশ ফাঁড়ির কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক বানিউল আনাম এ প্রতিবেদককে বলেন, ঘাতক ট্রাক দুইটি ও চালককে শনাক্ত করার চেষ্টা চলছে। লাশ নিহতের পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। মামলা প্রক্রীয়াধীন।

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়