,

জয়পুরহাটে ট্রাক-ভ্যানগাড়ি সংঘর্ষে ২ ছাত্র নিহত

news-image

জয়পুরহাট প্রতিনিধি : জয়পুররহাটে ট্রাক ও ভ্যানগাড়ির সংঘর্ষে এতিমখানার দুই ছাত্র নিহত ও ৭ ছাত্র গুরুতর আহত হয়েছেন।

সোমবার সন্ধ্যায় আমদই ইউনিয়নের কেন্দুল-মাধাইনগর রাস্তার মোড়ে এই দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, পাঁচবিবি উপজেলার শালট্রি আব্দুল্লাহ লিল্লাহ বোর্ডিং ও এতিমখানার ১০ জন ছাত্র কেন্দুল এলাকায় এতিমখানার ধান, চাল আদায় শেষে একটি ভ্যানগাড়িতে চরে এতিমখানায় ফেরার পথে অপরদিক থেকে ট্রাক এসে ভ্যানগাড়িকে চাপা দিলে ঘটনাস্থলেই জিহাদ (১৩) নামে এক ছাত্রের মৃত্যু হয়। আব্দুল্লাহ (৮) নামে এক ছাত্রের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বগুড়া শ.জি.মে.ক হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। ৭ জন ছাত্র গুরুতর আহতাবস্থায় জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি আছে।

সোমবার রাতেই পুলিশ ট্রাক ড্রাইভার আবু বক্কর সিদ্দিককে গ্রেপ্তার করে ট্রাকটি জব্দ করা হয়েছে। জয়পুরহাট থানার অফিসার ইনচার্জ আলমগীর জাহান এ তথ্য নিশ্চিত করেছেন।

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়