,

মাটি খুঁড়লেই বের হচ্ছে ধোঁয়া, জনতার ভিড়

news-image

নিজস্ব প্রতিবেদক,বগুড়া : বগুড়ার ধুনট উপজেলায় শ্যামগাতী সরকার প্রাথমিক বিদ্যালয়ের পাশে ফাঁকা জায়গায় মাটির নিচ থেকে বের হওয়া ‘ভৌতিক ধোঁয়া’ দেখতে উৎসুক জনতার ভিড় ক্রমেই বাড়ছে। গতকাল শুক্রবার ভোর থেকে বের হওয়া ধোঁয়া দেখতে আসা মানুষের মাঝে নানা কৌতূহলের সৃষ্টি হয়েছে।

গ্রামবাসী জানিয়েছে, শ্যামগাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে এক খণ্ড অকৃষি জমি। সেখান দিয়েই যাতায়াত করেন গ্রামের মানুষ। কয়েক দিন ধরে ওই পথ দিয়ে লোকজন চলাচল করার সময় প্রচণ্ড তাপ অনুভূত হয়। এতে স্থানীয়দের মাঝে নানা কৌতূহলের সৃষ্টি হয়। এক পর্যায়ে শুক্রবার সকালে মাটি থেকে তাপ বের হওয়া স্থানে গর্ত করতে থাকে গ্রামের কিছু যুবক। এ সময় গর্তের ভেতর থেকে হালকা ধোঁয়া বের হওয়ার দৃশ্য চোখে পড়ে। মাটির নিচ থেকে বের হওয়া ধোঁয়ার সঙ্গে পচা দুর্গন্ধ ছড়িয়ে পড়ে চারিদিকে।

এ বিষয়টি তৎক্ষণাৎ পুরো এলাকা চাউর হয়। উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় জমায়। স্কুল-কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিশু থেকে বৃদ্ধরাও একনজর দেখতে এখানে ভিড় জমান। ঘণ্টার পর ঘণ্টা ধোঁয়ার দৃশ্য দেখতে থাকেন। মাটির নিচ থেকে ধোঁয়া বের হওয়ার ঘটনায় এটাকে অনেকে ‘ভৌতিক’ অনেকে ‘অলৌকিক’ আবার অনেকে ‘আল্লাহ রাব্বুল আলামিনের খেলা’ বলে মন্তব্য করেন।

উপজেলার শ্যামগাতি গ্রামের বাসিন্দা শফিকুল আলম, নবির উদ্দিন ও তোজাম্মেল হকসহ অনেকে বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করেছিলাম মাটির নিচ থেকে গ্যাস বের হচ্ছে। তবে বের হওয়া ধোঁয়ায় আগুন ধরানোর চেষ্টা করেছি, কিন্ত আগুন ধরেনি। কখনও ধোঁয়া বাড়ছে, আবার কখনও কমছে। মাটি থেকে কেন ধোঁয়া বের হচ্ছে তা আমরা নিশ্চিত করে বলতে পারছি না। তবে এ বিষয়টি সংবাদকর্মীদের জানানো হয়েছে।’

এ বিষয়ে ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জয় মোহন্তের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়