,

মেয়রপ্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এমপি’র

news-image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : আগামী ২ নভেম্বর অনুষ্ঠিতব্য চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা নির্বাচনে সরকারদলীয় নৌকার প্রার্থী ও তার কর্মী-সমর্থকদের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে তুলেছেন বিএনপি’র কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব সংসদ সদস্য হারুনুর রশিদ হারুন।

মঙ্গলবার দুপুরে নিজ বাসভবনে সদর উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি।

লিখিত বক্তব্যে হারুনুর রশিদ নৌকার প্রার্থীর বিভিন্ন স্থানে উচ্চস্বরে মাইক বাজানো, তিনশ’র অধিক অফিস স্থাপন, পাড়া-মহল্লায়র দোকানে ব্লুটুথ সাউন্ডবক্স ব্যবহার, অন্যান্য সতন্ত্র প্রার্থীদের অফিস ভাঙচুরসহ বিএনপি সমর্থিত সতন্ত্র প্রার্থীকে পথসভা করতে না দেয়ার অভিযোগ করেন।

এসব আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে নির্বাচন কমিশনকে লিখিত অভিযোগ করার পরও আইনশৃঙ্খলা বাহিনী এবং নির্বাচন কমিশন কোনো উদ্যোগ না নেয়ায় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিয়ে শঙ্কাও প্রকাশ করেন তিনি। ইভিএম বিষয়ে নির্বাচন কমিশন এখন পর্যন্ত সচেতনতা সৃষ্টিতে কোনো পদক্ষেপ না নেয়ায় ইভিএমে ভোটগ্রহণ নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

হারুনুর রশিদ বলেন, যদি নির্বাচনে সরকারি দলের পক্ষ থেকে এ ধরনের আচরণবিধি লঙ্ঘন এবং বিশৃঙ্খল কর্মকাণ্ড চলতে থাকে এবং জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে না পারে, তবে সিদ্ধান্ত নিতে বাধ্য হবো এ ধরনের প্রহসনের নির্বাচন থেকে জনগণকে অংশগ্রহণ থেকে বিরত থাকতে।

সংবাদ সম্মেলনে উপস্থিতি ছিলেন, সদর উপজেলা বিএনপি’র সভাপতি তসিকুল ইসলাম তসি, বিএনপি সমর্থিত সতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়