,

কুষ্টিয়ায় মেডিকেলে আরও তিনজনের মৃত্যু

news-image

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়া জেনারেল হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে একজন এবং করোনার উপসর্গ নিয়ে দুজন মারা গেছেন।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এম এ মোমেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, হাসপাতালের করোনা ইউনিটে বুধবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি রয়েছেন ১৭ জন। এর মধ্যে করোনা নিয়ে ১০ জন এবং ৭ জন উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন।

এদিকে ২৮২ জনের নমুনা পরীক্ষা করে ৫ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। জেলায় করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭৭৭ জনে। নতুন ৫ জনসহ করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৮ হাজার ৬৪২ জন।

জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় জেলায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ২ দশমিক ৭৪ শতাংশ। নতুন করে শনাক্ত হওয়া ৫ জনের মধ্যে তিনজন সদর উপজেলা ও দুজন কুমারখালী উপজেলার বাসিন্দা।

এখন পর্যন্ত জেলায় ১ লাখ ৯ হাজার ৯৫৪ জনের নমুনা পরীক্ষার জন্য নেয়া হয়েছে। বর্তমানে কুষ্টিয়ায় সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৮২ জন। তাদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৯ জন ও হোম আইসোলেশনে আছেন ৭৩ জন।

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়