,

বৃষ্টিতে তলিয়ে গেছে শরণখোলার কয়েকটি গ্রাম

news-image

বাগেরহাট প্রতিনিধি : গত কয়েক দিনের ভারি বর্ষণে শরণখোলা উপজেলার বেশ কয়েকটি গ্রাম পানিতে তলিয়ে গেছে। এর ফলে তিন হাজার পরিবার পনিবন্দি অবস্থায় আছে। ভেসে গেছে এ এলাকার অনেক পুকুর ও মাছের ঘের।

সরেজমিন শরণখোলার বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।

রায়েন্দা সদর ইউনিয়ন পরিষদের খাদ্য গুদামে পানি উঠে ভিজিডি’র চাল ভিজে গেছে। ভেজা চাল নিয়ে বিপাকে পড়েছে কর্তৃপক্ষ।

বিষয়টি নিশ্চিত করে রায়েন্দা ইউনিয়ন পরিষদের সচিব কে এম মিজানুর রহমান জানান, গুদামে ৬০০ বস্তা ভিজিডি চাল রয়েছে। এর মধ্যে নিচ থেকে বেশ কিছু চালের বস্তা সম্পূর্ণ ভিজে গেছে। সকাল থেকে শুকনা চাল বিতরণ করা হচ্ছে। ভেজা চাল থেকে পঁচা গন্ধ ছড়াচ্ছে।

রায়েন্দা পাইলট হাইস্কুলের খেলার মাঠটি ডুবে গেছে। এছাড়াও রায়েন্দা শহরের ফলপট্টি, কাঁচা বাজার, পূর্ব মাথা, টিঅ্যান্ডটি, সরকারি খাদ্য গুদাম এলাকা, শহরতলীর উত্তর কদমতলা, জিলবুনিয়া এবং সাউথখালী ইউনিয়নের বগী, গাবতলা, উত্তর সাইথখালী, দক্ষিণ সাউথখালী, বকুলতলা এলাকার হাজার হাজার মানুষ পানিবন্দি।

শহরতলীর উত্তর কদমতলা এলাকার এক বাসিন্দা জানান, বৃষ্টির পানিতে তার এলাকার রাস্তাঘাটসহ অসংখ্য ঘরবাড়ি তলিয়ে গেছে।

সাউথখালী ইউপির চেয়রম্যান মো. মোজাম্মেল হোসেন বলেন, তার ইউনিয়নের পাঁচটি গ্রামের দুই হাজার পরিবারের বাড়িঘর তলিয়ে গেছে। অনেক পুকুর ও ঘেরের মাছ ভেসে গেছে।

রায়েন্দা সদর ইউনিয়নের ওয়ার্ড মেম্বর জালাল আহমেদ রুমি জানান, পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় পানি নামছে না।

উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা এম এম পারভেজ বলেন, ‘অতিবৃষ্টিতে উপজেলার বিভিন্ন এলাকার ৫৪০টি মাছের ঘের ও পুকুর ডুবে বিভিন্ন প্রজাতির প্রায় ১৩ মেট্রিক মাছ ভেসে গেছে। প্রাথমিকভাবে এ ক্ষতির পরিমাণ ৩০ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. ওয়াসিম উদ্দিন বলেন, এই বৃষ্টিতে আমন ধানের তেমন ক্ষতি হবে না, বরং উপকার হবে। এতে সার ও ওষুধ কম লাগবে। পোকার উপদ্রব কমবে। সমস্ত স্লুইস গেট খুলে দেওয়া হয়েছে। তবে বৃষ্টিপাত দীর্ঘমেয়াদী হলে ক্ষতির আশঙ্কা রয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়