,

রাজশাহী মেডিকেল আরও ৫ জনের মৃত্যু

news-image

জেলা প্রতিনিধি : রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটের বিভিন্ন ওয়ার্ডে করোনা উপসর্গে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এই সময়ে করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যাননি।

সোমবার (১১ অক্টোবর) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের করোনা ইউনিটের বিভিন্ন ওয়ার্ডে মারা যাওয়া পাঁচজনের মধ্যে রাজশাহীর তিনজন, চাঁপাইনবাবগঞ্জের একজন ও নওগাঁর একজন রয়েছেন। মৃতদের পরিবারকে স্বাস্থ্যবিধি মেনে দাফন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় রামেকে নতুন ভর্তি হয়েছেন ১২ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯ জন। রামেকের করোনা ইউনিটে করোনা আক্রান্ত হয়ে ৩২ জন এবং উপসর্গ নিয়ে রোগী ভর্তি রয়েছেন ৭২ জন। মোট ১৯২টি শয্যার বিপরীতে রোগী ভর্তি ছিলেন ১০৪ জন।

রামেকের দুই ল্যাবে করোনা পরীক্ষা ও শনাক্তের বিষয়ে পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের পিসিআর মেশিনে ৭৯টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হন তিনজন। অন্যদিকে মেডিকেল কলেজের পিসিআর মেশিনে ১১৪ জনের নমুনা পরীক্ষা হয়েছে। তবে সেখানে কেই করোনা শনাক্ত হননি। পরীক্ষা বিবেচনায় রাজশাহীতে শনাক্তের হার ১ দশমিক ৫৫ শতাংশ।

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়