,

রাবিতে ভর্তি পরীক্ষা আজ

news-image

রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে সোমবার। আজ সকাল সাড়ে ৯টায় বিজ্ঞান অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের প্রথম শিফটের পরীক্ষার মধ্য দিয়ে এবারের পরীক্ষা শুরু হবে। চলবে আগামী ৬ অক্টোবর পর্যন্ত।

প্রতি আসনের বিপরীতে লড়াই করছে ৩১ জন ভর্তিচ্ছু। ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

জানা গেছে, ৩টি ইউনিটে প্রতিদিন ৩ শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকালের শিফটে সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত চলবে পরীক্ষা। এ ছাড়া পরের ২টি শিফট হলো, দুপুর ১২টা থেকে ১টা এবং বিকেল ৩টা থেকে ৪টা।

দ্বিতীয় দিন মঙ্গলবার ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামী (বুধবার) ‘বি’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শেষ হবে এবারের ভর্তি পরীক্ষা। নৈর্ব্যক্তিক পদ্ধতিতে ১০০ নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ জন্য শিক্ষার্থীরা সময় পাবেন এক ঘণ্টা।

বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের তথ্যমতে, ৩ ইউনিটে ‘বিশেষ’ কোটা বাদে ৪ হাজার ১৭৩টি আসনের বিপরীতে চূড়ান্ত আবেদন জমা পড়েছে মোট ১ লাখ ২৭ হাজার ৬৪৬টি। এই হিসাবে এবারের ভর্তি পরীক্ষায় প্রতি আসনে লড়াই করবে ৩১ জন ভর্তিচ্ছু।

উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম বলেন, ভর্তি পরীক্ষা নিয়ে আমাদের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। জালিয়াতির বিষয়ে আমরা খুবই সতর্ক।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা বাহিনীকে ক্যাম্পাসে নজরদারি বাড়াতে বলেছি। কোনো জালিয়াতকে ধরতে পারলে ছাড় দেয়া হবে না।

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়