,

বগুড়া-সিরাজগঞ্জ রেললাইন নির্মাণে বাংলাদেশ-ভারত চুক্তি সই

news-image

নিউজ ডেস্ক : বাংলাদেশের রেল অবকাঠামোর আধুনিকীকরণ এবং অভ্যন্তরীণ রেল যোগাযোগ উন্নততর করার লক্ষ্যে ভারত সরকারের সহজ শর্তে দেওয়া ঋণচুক্তির আওতায় বগুড়া থেকে সিরাজগঞ্জের শহীদ এম. মনসুর আলী স্টেশন পর্যন্ত সরাসরি রেলসংযোগ স্থাপিত হবে। ভারতীয় এক্সিম ব্যাংকের মাধ্যমে এই তহবিল বিতরণ করা হবে।

এ লক্ষ্যে প্রথম পদক্ষেপ হিসেবে সোমবার (২৭ সেপ্টেম্বর) বাংলাদেশ রেলওয়ে এবং ভারতীয় পরামর্শদাতা সংস্থার (রাইটস লিমিটেড ও আরভি অ্যাসোসিয়েটসের যৌথ উদ্যোগ) মধ্যে একটি চুক্তি সই হয়েছে। বাংলাদেশ রেলওয়ে রেল ভবনে অনুষ্ঠিত চুক্তিসই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন এবং বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার শ্রী বিক্রম দোরাইস্বামী।

সোমবার (২৭ সেপ্টেম্বর) ভারতীয় হাইকমিশনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জাননো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতীয় পরামর্শ পরিষেবার মধ্যে রয়েছে- প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা, বিস্তারিত ইঞ্জিনিয়ারিং নকশা এবং সেতু, বাঁধ, রেলপথ, স্টেশন, সিগন্যালিং এবং অন্যান্য স্থপনার নকশা অঙ্কন, যাত্রাপথ নির্ধারণ, গাণিতিক মডেলিং, টেন্ডারিং এবং নির্মাণ তত্ত্বাবধান।

প্রকল্পের বাস্তবায়ন চূড়ান্ত হলে বগুড়া থেকে সিরাজগঞ্জ পর্যন্ত ডুয়েলগেজ প্রধান লাইন এবং লুপ লাইন নির্মাণের পাশাপাশি স্টেশন, প্ল্যাটফর্ম, সেতু, একটি প্রশাসনিক স্থাপনা, বাতি স্থাপন, ওভারহেড সাইন স্ট্রাকচার এবং ট্র্যাক বিছানোর কাজ সম্পন্ন হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে আরও জানানো হয়, প্রকল্পটি সম্পন্ন হওয়ার পর রাজধানী ঢাকা হয়ে পশ্চিম ও উত্তরাঞ্চল এবং পূর্ব ও দক্ষিণাঞ্চলের মধ্যে একটি সংক্ষিপ্ত ডুয়েলগেজ সংযোগ স্থাপন হবে। এই নতুন রেলপথ প্রায় ১১২ কিলোমিটার দূরত্ব হ্রাস করবে। ফলে ঢাকা থেকে উত্তরের জেলাগুলোতে ভ্রমণের ক্ষেত্রে প্রায় তিন ঘণ্টা সময় সাশ্রয় হবে।

চুক্তিসই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেলওয়ে সচিব মো. সেলিম রেজা। এসময় রেল মন্ত্রণালয়, ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশন, এক্সিম ব্যাংক অফ ইন্ডিয়া, রাইটস লিমিটেড এবং আরভি অ্যাসোসিয়েটস আর্কিটেক্টস ইঞ্জিনিয়ার্স অ্যান্ড কনসাল্টেশন্স প্রাইভেট লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়