,

কুষ্টিয়ায় ঘুম থেকে ডেকে তুলে যুবককে গুলি করে হত্যা

news-image

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়া সদর উপজেলার ভাদালিয়া ইউনিয়নের দরবেশপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে রাজু আহম্মেদ (৩৭) নামে এক যুবক নিহত হয়েছেন।

নিহত রাজু আহম্মেদ দরবেশপুর গ্রামের মুন্তা মন্ডলের ছেলে। বৃহস্পতিবার দিবাগত রাত ১ টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত রাজু আহম্মেদ একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।

কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ সাব্বিরুল আলম হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, গত কয়েক মাস ধরে ভাদালিয়া দরবেশপুর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিবাদমান দুটি গ্রুপের মধ্যে কোন্দল চলে আসছিলো। এ ধারাবাহিকতায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

নিহতের পরিবারিক সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে রাজু বাসায় ঘুমিয়ে ছিলেন। রাত আনুমানিক একটার দিকে একদল দুর্বৃত্ত বাড়ি ঘেরাও করে রাজুকে তার ঘর থেকে বের করে বাড়ির উঠানে বুকে অস্ত্র ঠেকিয়ে গুলি করে পালিয়ে যায়।

পরিবারের লোকজন রাজুকে উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ সাব্বিরুল আলম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে।

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়