,

নিম্নচাপের প্রভাবে খুলনায় ভারি বৃষ্টি

news-image

নিজস্ব প্রতিবেদক, খুলনা : বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে খুলনা নগরীতে মঙ্গলবার সকাল থেকে ভারি বৃষ্টিপাত হয়েছে। মঙ্গলবার সকাল ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত তিন ঘণ্টায় বৃষ্টি হয়েছে ৩০ মিলিমিটার। এর আগে সোমবার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় থেমে থেমে বৃষ্টি হয়েছে আরও ২৬ মিলিমিটার।

খুলনা আবহাওয়া অফিসের প্রধান কর্মকর্তা আমিরুল আজাদ জানান, গভীর নিম্নচাপের প্রভাবে সৃষ্ট মেঘমালার কারণে ভারি বৃষ্টি হচ্ছে। এটি থেমে থেমে মঙ্গলবার দিনব্যাপী অব্যাহত থাকবে। বুধবার সকাল থেকে পরিস্থিতির উন্নতি হতে পারে।

এদিকে, বৃষ্টির কারণে শহরে নিম্নবিত্ত মানুষের ভোগান্তি তৈরি হয়েছে। নগরীর সোনাডাঙ্গা, নবীনগর, রয়্যালের মোড়সহ বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। জরুরি প্রয়োজনে লোকজন বাইরে বের হলেও কাকভেজা হয়ে ফিরেছেন। দুর্ভোগে পড়েছেন স্কুল-কলেজগামী শিক্ষক-শিক্ষার্থী ও অফিসগামী কর্মীরা। সড়কে রিক্সাভ্যান তেমন চলাচল না করায় বৃষ্টির মধ্যে ছাতা মাথায় অনেকে কর্মস্থলে উপস্থিত হয়েছেন। তবে বৃষ্টির কারণে কাজ বন্ধ থাকায় আয়-রোজগার কমে যাওয়ায় দিনমজুর ও নিম্নআয়ের মানুষজন দুর্ভোগে পড়েছেন।

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়