,

দৌলতপুরে ২০ প্রতিষ্ঠানে শিক্ষা কার্যক্রম বন্ধই থাকছে

news-image

কুষ্টিয়া প্রতিনিধি : বন্যার পানি থাকায় কুষ্টিয়ার দৌলতপুরে অন্তত ২০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম আপাতত বন্ধই থাকছে।

জানা যায়, দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ও চিলমারী ইউনিয়নের অন্তত ২০টি শিক্ষাপ্রতিষ্ঠান পানিবন্দি থাকার কারণে রোববার (১২ সেপ্টেম্বর) খোলা যায়নি। পানি না সরে যাওয়া পর্যন্ত এসব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

তবে আগামী ১০-১২ দিনের মধ্যে বন্যার পানি নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যখন যে বিদ্যালয় থেকে পানি নেমে যাবে ঠিক তখনই সেই বিদ্যালয়ের ক্লাস গ্রহণ শুরু করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সরদার মো. আবু সালেক বলছেন, প্রতিষ্ঠানগুলো যথাসম্ভব খুলে পরিস্কার পরিচ্ছন্ন রাখার জন্য শিক্ষকদের নির্দেশ দেয়া হয়েছে। আশা করছি, আগামী ১০ থেকে ১২ দিনের মধ্যে বন্যার পানি সরে গেলে এসব প্রতিষ্ঠানে পুরোদমে শিক্ষা কার্যক্রম শুরু হবে।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইদা সিদ্দিকা জানান, বন্যার পানি না নামায় প্রাথমিকের পাঠদান শুরু করা যাচ্ছে না। তারপরেও যতদূর সম্ভব এসব শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার ব্যবস্থা করা হয়েছে। তবে উপজেলার অন্য বিদ্যালয়গুলো যথারীতি খুলে দেয়া হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়