,

মেট্রোরেলের আরও ৪ বগি, দুই ইঞ্জিন মোংলায় পৌঁছেছে

news-image

বাগেরহাট প্রতিনিধি : ‘এমভি প্রিসিয়ার্স কোরাল’ নামের জাহাজে বগি ও ইঞ্জিনগুলো মোংলাতে পৌঁছায়চারটি বগি ও দুটি ইঞ্জিন নিয়ে মেট্রোরেলের আরও একটি চালান মোংলা বন্দরে পৌছেছে। রোববার (১২ সেপ্টেম্বর) বিকেলে পানামার পতাকাবাহী ‘এমভি প্রিসিয়ার্স কোরাল’ নামের জাহাজটি মোংলা বন্দরের ৭ নম্বর জেটিতে নোঙ্গর করেছে।

গত ২৫ আগস্ট জাপানের কোবে বন্দর থেকে ছেড়ে আসা এই জাহাজে মেট্রোরেলের বগি ছাড়াও ২৪৪ টনের আরও ২০টি প্যাকেজের সরঞ্জামও এসেছে। খালাস শেষে বগী ও ইঞ্জিন দুটো নদী পথেই ঢাকার উত্তরার দিয়াবাড়ী ডিপোতে নেওয়া হবে বলে জানিয়েছেন বিদেশী জাহাজটির স্থানীয় স্থানীয় শিপিং এজেন্ট এনসিয়েন্ট স্টিম শিপ কোম্পানী লিমিটেডের জেনারেল ম্যানেজার মো. ওহিদুজ্জামান।

তিনি বলেন, চতুর্থ দফায় আসা এই চালানে ৪টি বগি ও ২টি ইঞ্জিনের সঙ্গে আনুষাঙ্গিক প্রয়োজনীয় যন্ত্রপাতি রয়েছে। এর আগে গত ৩১ মার্চ এমভি এস পি এন ব্যাংকক জাহাজে ৬ টি, ৫ মে এমভি ওশান গ্রেস জাহাজে ৬টি বগি ও ২০ জুলাই এমভি হরিজন ০৯ জাহাজে ১০টি বগি ও ২টি ইঞ্জিন খালাস হয়েছে এ বন্দর দিয়ে।

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়