,

নববধূর রহস্যজনক মৃত্যু

news-image

অনলাইন ডেস্ক : পাবনার সাঁথিয়ায় আঁখি খাতুন (১৪) নামের এক কিশোরী নববধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। আজ শনিবার উপজেলার নন্দনপুর ইউনিয়নের হাটবাড়িয়া গ্রামে স্বামীর বাড়ি থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনার পর থেকে শ্বশুরবাড়ির লোকজন পলাতক রয়েছেন।

জানা যায়, ওই গ্রামের সানোয়ারের ছেলে আব্দুল মাজেদের (১৬) সঙ্গে দুই মাস আগে একই ইউনিয়নের দড়ি জগন্থপুর গ্রামের আক্কাজ আলীর মেয়ে আঁখির বিয়ে হয়। শনিবার আঁখির শ্বশুরবাড়ি থেকে জানানো হয় গলায় ফাঁস নিয়ে সে মারা গেছে।

সাঁথিয়া থানার ওসি আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম গণমাধ্যমকে খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আঁখি খাতুনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখন ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী আইনত ব্যবস্থা নেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়