,

স্ত্রীকে হত্যা করে লাশ পোড়ানো সেই স্বামীর মৃত্যুদণ্ড

news-image

পাবনা প্রতিনিধি : পাবনার সাঁথিয়ায় দুই সন্তানের জননী তাজরিন খাতুনকে (২৮) শ্বাসরোধে হত্যা ও আগুন দিয়ে পুড়িয়ে লাশ বিকৃত করার দায়ে স্বামী আলমগীর হোসেনকে (৪০) মৃত্যুদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা করেছেন আদালত।

রোববার দুপুরে নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মোহাম্মদ ওয়ালিউল ইসলাম এই রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আলমগীর সাঁথিয়া উপজেলার বাউসগাড়ি গ্রামের হোসেন আলীর ছেলে।

আদালত সূত্রে জানা যায়, ২০১৬ সালের ১৭ সেপ্টেম্বর যৌতুকের দাবিকৃত টাকা না পাওয়ায় রাতে আলমগীর তার স্ত্রী তাজরিনকে শ্বাসরোধ করে হত্যার পর কেরোসিন ঢেলে আগুন দিয়ে তার চেহারা বিকৃতি করে দেয়। পরে তাজরিনের সন্তানদের কাছে খবর পেয়ে ভাই সবুজ হোসেন সাঁথিয়া থানায় খবর দেন এবং লাশ উদ্ধার করে ময়নাতদন্তের ব্যবস্থা করেন।

১৮ সেপ্টেম্বর নিহতের ভাই সবুজ হোসেন বাদী হয়ে সাঁথিয়া থানায় ৮ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে আসামি আরমগীরকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। আদালত দীর্ঘ শুনানি ও সাক্ষ্য প্রমাণ শেষে আজ দুপুরে স্বামী আলমগীরকে মৃত্যুদণ্ড এবং ১ লাখ টাকা জরিমানা করেন। এ সময় অন্য আসামিদের বেকসুর খালাস দেয়া হয়।

রায়ের সময় সরকারপক্ষের আইনজীবী শিশু ও নারী নির্যাতন ট্রাইব্যুনালে পিপি অ্যাডভোকেট আব্দুর রকিব এবং আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবুল কালাম আজাদ বাচ্চু উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়