,

সিরাজগঞ্জে শিশু হত্যায় সৎ দাদির মৃত্যুদণ্ড

news-image

সিরাজগঞ্জ প্রতিনিধি সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের ধুকুরিয়া গ্রামে রিফাত হোসেন নামে ৭ বছর বয়সী এক শিশুকে গলাটিপে হত্যার দায়ে তার সৎ দাদিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরের দিকে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির আসামির উপস্থিতিতে এ দন্ডাদেশ দেন। একই সাথে আসামিকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়। মৃত্যুদণ্ডপ্রাপ্ত কুলসুম খাতুন ওরফে রত্না (৩২) ওই গ্রামের মৃত মজিবর রহমানের দ্বিতীয় স্ত্রী। নিহত শিশু রিফাত তার সৎ ছেলে চান মিয়ার সন্তান।

মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালে ১৭ জুন দুপুরের খাওয়া শেষে চান মিয়া ও তার স্ত্রী ঘুমিয়ে পড়ে। এ সুযোগে চান মিয়ার সৎ মা কুলসুম খাতুন ওরফে রত্না শিশু রিফাতকে ডেকে নিয়ে বাড়ি থেকে প্রায় ৫শ গজ উত্তরের পাটক্ষেতে নিয়ে যান এবং সেখানে শিশুটিকে গলাটিপে হত্যা করেন। বিকেলে পুলিশ ওই শিশুর মরদেহ উদ্ধার করেন।

পরদিন চান মিয়া বাদী হয়ে তার সৎ মা কুলসুম ও সাইদুল নামে অপর এক ব্যক্তিকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। মামলার প্রধান আসামি কুলসুম গ্রেফতার হওয়ার পর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেন। দীর্ঘ শুনানিতে স্বাক্ষ্য-প্রমাণ গ্রহণের পর অভিযোগ প্রমাণিত হওয়ায় মঙ্গলবার দুপুরে কুলসুম খাতুন ওরফে রত্নাকে মৃত্যুদণ্ড দেন আদালত। মামলার অপর আসামি সাইদুলকে বেকসুর খালাস দেয়া হয়।

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়