,

কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ১২ মৃত্যু

news-image

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে গত একদিনে করোনায় আক্রান্ত হয়ে ১১ জন এবং উপসর্গ নিয়ে ১ জনসহ মোট ১২ জন মারা গেছেন।

রোববার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া জেনারেল হাসপাতালের পরিসংখ্যান কর্মকর্তা মো. মেজবাউল আলম।

কুষ্টিয়া পিসিআর ল্যাবে গত একদিনে ৪৯৯টি নমুনা পরীক্ষায় ১১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২২ দশমিক ৮৪ ভাগ।

জেলায় এ পর্যন্ত মোট করোনায় আক্রান্তের সংখ্যা হচ্ছে ১৫ হাজার ৮০৮ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১২ হাজার ১৫২ জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে মারা গেছেন ৬১৮ জন।

নতুন করে শনাক্ত হওয়া ১১৪ জনের মধ্যে কুষ্টিয়া সদর উপজেলায় ৩৯ জন, কুমারখালী উপজেলায় তিনজন, দৌলতপুর উপজেলায় ১৮ জন, ভেড়ামারা উপজেলায় ৩১ জন, মিরপুর উপজেলায় ১৪ জন ও খোকসা উপজেলায় ৯ জন শনাক্ত হয়েছেন।

 

এ জাতীয় আরও খবর

হরমুজে মার্কিন সাবমেরিন আটকের দাবি ইরানের

বাঁধনের ওপর হামলাকারীদের বিচার চায় এনসিপি

গ্যাস সংকট দ্রুত কাটবে, বললেন রিজভী

ভর্তুকি নেই, নিম্নমানের খাবারে ভোগান্তি বেরোবি শিক্ষার্থীদের

পলিথিন বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

স্ত্রীর পরকীয়ার অভিযোগ, বিচারের আশায় স্বামী

ফ্যাসিস্টের থেকে মুক্তি মিললেও মূল্য দিতে হয়েছে অনেক: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদে সম্মানসূচক শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা

আশুলিয়ায় ট্রিপল হত্যার কারণ জানাল পিবিআই

তিন বিচারকের বিরুদ্ধে অভিযোগ, আদালত বর্জন আইনজীবীদের

বাংলাদেশ থেকে ১০ হাজার শ্রমিক নেবে ওমান